আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে বিজয়া পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত "উসকানিমূলক বিশৃঙ্খলা রোখে সতর্ক পুলিশ: দুপুরের পর মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক" "নেত্রকোনায় বিএডিসির সেচ প্রকল্প কৃষকদের মাধ্যমে পরিচালনার দাবিতে মানববন্ধন " বরিশালে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান "মতলব উত্তরে মানবিক :-দৃষ্টান্ত: প্রাক্তন ছাত্র ফয়েজের চিকিৎসায় পাশে ডা. বশির আহমেদ খান হৃদয়" ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বরিশালে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ খুলনার মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ "উত্তর মতলবের থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার" "চার বছরেও মেলেনি বিচার: সেলিম উল্লাহ লাভলুর মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত" "বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত" ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে বর্ণিল আয়োজনে ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীনবরণ "এআই প্রযুক্তির যুগে চাকরি সুরক্ষায় ১৮ দফা নতুন নীতিমালা আনল চীন" রাজিবপুরে আমন ধানের বাম্পার ফলন গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভে সহিংসতা: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩০ মতলবে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে
ad728

"মতলব উত্তরে মানবিক :-দৃষ্টান্ত: প্রাক্তন ছাত্র ফয়েজের চিকিৎসায় পাশে ডা. বশির আহমেদ খান হৃদয়"

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026
  • সংবাদটি দেখেছেন: 14
ছবির ক্যাপশন : ডাক্তার বশির আহমেদ খান মানবিক চিকিৎসক

বিশেষ প্রতিনিধি, মতলব উত্তর (ভোরের সংবাদ):

উপজেলার ঐতিহ্যবাহী ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২০১৪ ব্যাচের সাবেক শিক্ষার্থী ফয়েজ উল্লার ঘাড়ের জটিল অস্ত্রোপচারের তারিখ চূড়ান্ত করা হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের সহকারী অধ্যাপক, দেশবরেণ্য স্নায়ুরোগ ও মেরুদণ্ড বিশেষজ্ঞ ডা. বশির আহমেদ খান হৃদয় এই চিকিৎসাসেবার সার্বিক দায়িত্ব গ্রহণ করেছেন।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফয়েজ উল্লা বেশ কিছুদিন যাবৎ ঘাড়ের নানা জটিলতায় কষ্ট পাচ্ছিলেন। তবে এই উন্নত ও ব্যয়বহুল চিকিৎসার খরচ মেটানো তাঁর পরিবারের সাধ্যের বাইরে চলে যায়। সহপাঠী ও এলাকাবাসীর মাধ্যমে খবরটি মতলব উত্তরের কৃতী সন্তান ডা. বশির আহমেদ খান হৃদয়ের নজরে আসলে তিনি তাৎক্ষণিকভাবে সহায়তার আশ্বাস দেন।

​পরবর্তীতে তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে ফয়েজের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেন এবং সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করার সিদ্ধান্ত নেন।

​সংকটকালে প্রখ্যাত এই চিকিৎসকের আন্তরিক উদ্যোগ ও ভালোবাসায় অভিভূত ফয়েজের পরিবার। একই সাথে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২০১৪ ব্যাচের শিক্ষার্থীরা তাঁদের বন্ধু ফয়েজের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। মতলব উত্তরের সন্তান ডা. বশির আহমেদ খান হৃদয়ের এই নিঃস্বার্থ মানবসেবার প্রতি তারা গভীর শ্রদ্ধা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728